বগুড়ায় মদ পানে ১৬ জনের মৃত্যু

বগুড়ায় বিষাক্ত মদ পান করে ১৬ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা বগুড়া সদর উপজেলায় তিনমাথা, কালিতলা, কাটনারপাড়া ও ফুলবাড়ি এলাকা এবং কাহালু, সারিয়াকান্দি ও শাজাহানপুর উপজেলার বাসিন্দা।

মদ পানে নিহত ব্যক্তিরা হলেন- আব্দুল জলিল (৬৫), জুলফিকার রহমান (৫৫), আবুল কালাম (৫০), আব্দুর রহিম (৪২), রমজান আলী (৪০), সুমন রবিদাস (৩০), তার বাবা প্রেমনাথ (৭০) ও চাচা রামনাথ, পলাশ মিয়া (৩৫), সাজু (৫৫), মোজাহার আলী (৭৫), আলমগীর (৪০), আব্দুর রাজ্জাক (৪২), মেহেদী হাসান (২৫), আব্দুল আহাদ (৩৮) ও লাজু মিয়া (৩২)।

এ ব্যাপারে শাহজানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মদ বিক্রয়ের বিষয়ে বগুড়া সদর থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এজহারে ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখিত আসামিরা হলেন, খান হোমিও হলের মালিক শাহিনুর রহমান শাহীন, পারুল ও পুনম হোমিও হলের মালিক নুর আলম ও নুর নবী।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, তিনটি হোমিও হলের বিষয়ে খোঁজ খবর নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর