স্টেজে বসা নিয়ে কাউন্সিল প্রার্থীসহ ৫ জন আহত

চাঁদপুরের কচুয়ায় আওয়ামী মনোনীত মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপনের নির্বাচনী প্রচারণায় ২ কাউন্সিল প্রার্থীর মধ্যে সংঘর্ষে কাউন্সিলরসহ ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) কচুয়া বালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদের (৪৫), দুলাল মিয়া (৫০), আবুল কালাম (৫০), রাসেল মিয়া (২২)।

এলাকাবাসী থেকে জানা যায়, কচুয়া পৌরসভার আওয়ামী মনোনীত মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপনের নির্বাচনী পথসভায় স্টেজে বসা নিয়ে দুই কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদেরে ও নজরুল ইসলামের মধ্যে কথাকাটাকাটির জেরে উত্তেজিত হয়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কাউন্সিলর প্রার্থীসহ ৫ জন আহত হয়েছে বলে এলাকাবাসী জানায়। এরপর সংঘর্ষে আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

কচুয়া থানার অফিসার ইনর্চাজ মো. মহিউদ্দিন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌছায়। মারামারির মতো কিছু ঘটনাস্থলে পাওয়া যায়নি। যতটুকু জেনেছি মেয়র প্রার্থীর হস্তক্ষেপে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর