বন্দর নগরী চট্টগ্রামে চাপাতি ও ছুরি সহ ০৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) নগরীর কোতোয়ালি থানাধীন কোর্ট হিল রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে ২টি ষ্টিলের চাপাতি, ২টি ষ্টিলের টিপ ছুরিসহ গ্রেফতার করার কথা জানায় মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ মঈনুর রহমান জানান, উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব পংকজ দত্ত এর তত্ত্বাবধানে তিনি ০৪ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) বেলা ১২.৪০ মিনিটে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কোট হিল রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ষ্টিলের চাপাতি, ২টি ষ্টিলের টিপ ছুরিসহ মোঃ শাহ আলম (৪৮), মোঃ সেলিম ওরফে বাইশ আঙ্গুল সেলিম (৩৯), মোঃ কামাল হোসেন (৪২), জানে আলম (৫১)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তাবাজার/এসজে