সু চির দেশের প্রধান প্রবেশদ্বার বন্ধ

সামরিক অভ্যুত্থানের ফলে মিয়ানমারে প্রবেশের প্রধান পথ হিসেবে বিবেচিত ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর ৩ মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সেনা শাসিত সরকার।

বিষয়টি মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই বিমানবন্দরের ব্যবস্থাপক ফোন মিন্ট।

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, আগামী মে পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। তবে কোনো নির্দিষ্ট তারিখ এখনই বলা যাচ্ছে না।

দেশটির সংবাদ মাধ্যম মিয়ানমার টাইমস তাদের এক খবরে জানায়, ত্রাণ ও জরুরী বিমানসহ সব ধরণের বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য আগামী ৩১ মে পর্যন্ত নিশেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে এক বছরের জন্য সারাদেশে জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের ক্ষমতায় বসে দেশটির সেনাবাহিনী। ক্ষমতায় থাকা দলের প্রধান নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ আরও কিছু উর্ধ্বতন ব্যক্তিকে কারারুদ্ধ করে জরুরি অবস্থা জারি করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর