ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, ২ গ্রাম পুলিশ আহত

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া চর চটকিমারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও সীমানা বিরোধ নিয়ে দুই গ্রুপের হামলায় আহত হয়েছেন দুই গ্রাম পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪ চারটার দিকে ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গ্রাম পুলিশ মোহাম্মদ ছকির ও আব্দুল বারেক

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৪ চারটার দিকে ৭ নং ওয়ার্ডে ভূমিদস্যু রুবেল কাজি ও তার সন্ত্রাসী বাহিনী ওহিদুর রহমান গংদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে আহত হয়েছেন ভেদুরিয়া ইউনিয়ন দুই গ্রাম পুলিশ।

ওহিদুর রহমান বার্তা বাজারকে জানান, ভেদুরিয়া চটকিমারা ও বরিশালের শ্রীপুর সাথে দীর্ঘদিন যাবত জমির বিরোধ চলে আসছে। তার জের ধরেই আজকে আমাদের উপর এই হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত রুবেল এর সাথে যোগাযোগ করার জন্য তাকে ফোন পাওয়ার যায়নি।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বার্তা বাজারকে জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।।

অনিক/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর