বালিয়াকান্দিতে মোটরসাইকেল চাপায় এক শিশুর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেল চাপায় মোঃ তুরান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রামদিয়া-গান্ধীমারা সড়কের রাবমল্লিকা নামক এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তুরান উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের মোঃ আজিজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের রামদিয়া-গান্ধীমারা সড়কের বারমল্লিকা এলাকার রাস্তা পার হওয়ার সময় একটি মটরসাইকেল চাপা দেয় তুরানকে। তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় চালক। স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.তাবাসুম বার্তা বাজারকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত তুরানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

মেহেদী/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর