কক্সবাজারে দেহে মোড়ানো ২৩ কেজি গাঁজাসহ দম্পতি আটক

কক্সবাজারে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ দম্পতিকে আটক করেছে র‍্যাব-১৫। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা নাগাদ সদরের লিংক রোড থেকে এসব মাদকসহ তাদের কে আটক করা হয়েছে বলে বার্তা বাজারকে নিশ্চিত করেছন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

ধৃত দম্পতি, কলাতলী ঝরঝরি পাড়া এলাকার মৃত মনির আহম্মদের ছেলে আবুল কাশেম (৩৫) ও তার স্ত্রী সৈয়দা বেগম (৩০)।

তিনি বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর ইউনিয়নের লিংক এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি মার্সা বাসে তল্লাশী চালায় র‍্যাব। এসময় র‍্যাবের উপস্থিতি বুঝে দুই জন নারী-পুরুষ গাড়ী থেকে নেমে পালানোর সময় তাদের সন্দেহজনক ভাবে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে ২৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

ধৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর