জয়পুরহাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল

পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে জয়পুরহাট পৌরসভার মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রসহ ৫ প্রার্থী।

পৌর এ নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়বেন ৮৬ জন প্রার্থী।

জেলা নির্বাচন অফিসে সূত্রে জানা গেছে, তাফসিল অনুযায়ী মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। এই সময়ের মধ্যেই প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছে।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, শেষ দিন মঙ্গলবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ও বিকেল ৩ টার দিকে বিএনপির মনোনীত অধ্যক্ষ শামছুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ান জহুরুল ইসলাম, স্বতন্ত্র হাসিবুল আলম,দেওয়ান বেদারুল ইসলাম বেদিন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ৭৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৬ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়রি। আগামী ২৮ ফেব্রুয়ারি জয়পুরহাট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর