আনোয়ারায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের আনোয়ারায় শহরগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইদুর ইসলাম সুমন (২৮) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শোলকাটা এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবক বাঁশখালী উপজেলার বাণীগ্রামের জামাদার পাড়ার ব্যাংকার আবদুল সামাদের পুত্র।

ঘটনাস্থলে থাকা প্রদক্ষদর্শীরা জানান, বাঁশখালীর থেকে একটি মাল বোঝায় ট্রাক নগরীর দিকে দ্রুতগতিতে যাওয়ার সময় এ মোটরসাইকেলটি পিছন দিয়ে ধাক্কা দেয়। এসময়ে ঘটনাস্থলে সাইদুর ইসলামের মৃত্যু হয়। আর গুরতরভাবে আহত হয় সাথে থাকা সাধনপুর গ্রামের জেবল আহমদের পুত্র শেখ মোহাম্মদ (২০) নামে অপর জন। দ্রুত স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আনোয়ারা চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হাবিবুর রহমান বার্তা বাজারকে জানান, আমরা ঘটনা শুনে মাত্র ছুঁটে গিয়েছিলাম এবং স্থানীয়দের কাছ থেকে শুনে ধারণা করা হচ্ছে দ্রুতগতিতে আসা ট্রাকটি মোটরসাইকেলটি ধাক্কা দেয়। আর ঘটনাস্থলে এ যুবকের মৃত্যু হয়। তবে গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

সুমন শাহ্/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর