সিংগাইর পৌরসভা নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ৪৬ জনের মনোনয়নপত্র দাখিল

মানিকগঞ্জের আসন্ন সিংগাইর পৌরসভা নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থীসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রিটার্ণিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আবু নাঈম মোঃ বাশার, বিএনপির বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইঁয়া জয়, জাতীয় পার্টি থেকে আবু বকর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী জাহাবুল ও আব্বাস উদ্দিন মনোনয়ন দাখিল করেন। এছাড়া তিনটি সংরক্ষিত মহিলা আসনে ৯ জন নারী ও সাধারণ কাউনিসলর পদে ৩২ জন পুরুষ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

রির্টাণিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বার্তা বাজারকে জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২ ফেব্রুয়ারি। এ এদিন বিকাল পাঁচটা পর্যন্ত মেয়র পদে ৫ জনসহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিনি বার্তা বাজারকে আরো বলেন, যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২৮ ফেব্রুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে ।

মিলন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর