ঝিনাইদহ সদর থানার পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া মহিষাকুন্ডু শহীদ স্মৃতি বিদ্যাপিঠ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, কোটচাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনসহ অন্যান্যরা।
বিতরণ অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্র ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
খাইরুল/বার্তাবাজার/এ.আর