মাদারীপুরে মেয়র পদে জাপা প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাদারীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ লেয়াকত হোসেন খান। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

জাতীয় পার্টির প্রার্থী লেয়াকত হোসেন খান বার্তা বাজারকে বলেন, জনগণ পরিবর্তন চায়। এসময় তিনি নির্বাচনে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী খালিদ হোসেন ইয়াদ, বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহানসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো ২ ফেব্রুয়ারি এবং আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মাদারীপুর সদর পৌরসভা নির্বাচন। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

আকাশ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর