জাপা এমপি জিন্নাহর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বার্তা বাজারকে জানান, তার দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে অবৈধ সম্পদ ও তথ্য গোপনের প্রমাণ পেয়ে মামলা করা হয়েছে।

মামলার এজাহারে, বগুড়া-২ আসনের সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলায় ১ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

এর আগে শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছিল দুদক।

খালিদ হাসান/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর