কালকিনিতে নৌকা পুড়িয়ে দেওয়ায় বিক্ষোভ, এলাকায় উত্তেজনা

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীক তোরণে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। একই স্থানে নৌকার ঝুলানো পোস্টার ছিরে ফেলা হয়। আগুনে নৌকাটির বেশি অংশ পুড়ে গেছে। এবং নৌকার বৈঠাটি পাশের খালের মধ্যে ভাসতে দেখা যায়।

কালকিনি পৌর এলাকার কাশিমপুর বাজারে সেন্টার কমিটির অফিসের সামনে নির্মিত তোরণে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান নৌকার নেতা-কর্মীরা। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

পৌর আ’লীগের মহিলা সম্পাদক চায়না খানম বার্তা বাজারকে বলেন, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আলম মার্কেটে নারিকেল গাছ প্রতীকের মিটিং শেষে নৌকা পুড়ানো হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে।

কাশিমপুর সেন্টার কমিটির আহবায়ক মোশারফ মাষ্টার বার্তা বাজারকে বলেন, আমরা নৌকার নির্বাচন শুরু করার পর থেকে আমাদেরকে নারিকেল গাছ ও চামুচের লোকজন বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন। আমরা ভয়ে তাদের নাম বলতে পারছিনা।

কালকিনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক বার্তা বাজারকে বলেন, প্রসাশনের উচিত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বার্তা বাজারকে বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আকাশ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর