মাদারীপুর আদালতে মিথ্যা হাজিরা দেয়ায় ৩ জন কারাগারে

প্রতারকদের প্রতারণা যেনো দানা বেঁধেছে সর্ব্বত্রই। মানুষের শেষ আশ্রয়স্থল আইন অংঙ্গনেও প্রতারণার জাল পেতেছিলো প্রতারকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের, যেতে হয়েছে কারাগারে। মাদারীপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এর আদালতে এ ঘটনা ঘটেছে।

আদালত সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার ডাসার থানার জি আর ৭৩/২০২০ নম্বর মামলায় ডাসার থানার দক্ষিণ ধূয়াসার গ্রামের ১.সালাম আকন, পিতাঃ মৃতঃ হাশেম আকন, ২.সাইফুল আকন, পিতাঃ সালাম আকন ও ৩. শাহিন আকন নাম উল্লেখ করে আসামীগণ বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আদালতের নিকট পূর্বশর্তে জামিন চাওয়া হয়। দাখিলকৃত দরখাস্ত শুনানীকালে আদালতের সন্দেহ হওয়ায় তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে আসামী মনির খান স্বীকার করেন অত্র মামলার আসামী শাহিন আকনের স্থলে সে প্রক্সি দিতে এসেছে।

আদালতে আরো জানায়, আসামী সালাম আকন ও সাইফুল আকন তাকে শাহিন আকন সাজিয়ে আদালতে হাজিরা দিতে বলেছে এবং হাজির করেছে। মনির একই এলাকার বাঘরিয়া গ্রামের আরোজ খানের ছেলে।

আদালতে মামলার বিচারীক কাজে এসে পরিচয় ও তথ্য গোপন করে আসামীরা জামিনের আবেদন করলে মাদারীপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামান বাদী হয়ে দন্ডবিধি আইনের ৪১৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নং ৫৪/২১। অভিযোগের প্রেক্ষিতে আদালত আসামীদের পরীক্ষান্তে প্রতারনার বিষয়ে সত্যতা পেয়ে বিজ্ঞ আদালত আসামী মোঃ সালাম আকন, মোঃ সাইফুল আকন ও মনির খানকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

আকাশ/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর