প্রায় এক বছর পর টেস্ট ক্রিকেটে নামছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আগামীকাল ৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ঘরের মাঠে খেলা হওয়ায় সুবিধা পাবে বাংলাদেশ। এছাড়াও উইন্ডিজদের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশে আসেনি। এই সুযোগটা কাজে লাগাতে চাইবে টাইগাররা। যদিও পরিসংখ্যান উইন্ডিজদের পক্ষেই কথা বলছে।
একনজরে দুই দলের টেস্ট পরিসংখ্যান দেখে নেওয়া যাক-
মোট ম্যাচ: ১৬
মোট ১৬ ম্যাচের মধ্যে বাংলাদেশ ২টিতে ও ওয়েস্ট ইন্ডিজ ১০টিতে জয় পেয়েছে। ড্র হয়েছে ২টি ম্যাচ।
দলীয় সর্বোচ্চ স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৬৪৮/৯ ডি: (২০১২, খুলনা)
বাংলাদেশ ৫৫৬/১০ (২০১২, ঢাকা)
দলীয় সর্বনিম্ন স্কোর
ওয়েস্ট ইন্ডিজ : ১১১/১০ (২০১৮, ঢাকা)
বাংলাদেশ : ৪৩/১০ (২০১৮, নর্থ সাউন্ড)
সর্বোচ্চ রান
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৮৯৭ (১৪ ইনিংস)
বাংলাদেশ : তামিম ইকবাল ৭৫০ (২০ ইনিংস)
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
ওয়েস্ট ইন্ডিজ : রামনরেশ সারওয়ান ২৬১* (২০০৪, কিংস্টন)
বাংলাদেশ : মাহমুদউল্লাহ রিয়াদ ১৩৬ (২০১৮, ঢাকা)
এক সিরিজে সর্বোচ্চ রান
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৩৫৪ (২ ম্যাচ)
বাংলাদেশ : নাসির হোসেন ২৬৩ (২ ম্যাচ)
সর্বোচ্চ গড়
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ১৪৯.৫০
বাংলাদেশ : সাকিব আল হাসান ৪৩.৮২
সর্বোচ্চ শতক
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৪টি
বাংলাদেশ : মুমিনুল হক, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, আবুল হাসান, মোহাম্মদ রফিক, নাঈম ইসলাম, হাবিবুল বাশার ও খালেদ মাসুদ ১টি করে।
সর্বোচ্চ অর্ধশতক
ওয়েস্ট ইন্ডিজ : শিবনারায়ণ চন্দরপল ৭টি
বাংলাদেশ : সাকিব আল হাসান ৭টি
সর্বোচ্চ রানের জুটি
ওয়েস্ট ইন্ডিজ : ড্যারেন ব্রাভো-মারলন স্যামুয়েলস: ৩২৬ (২০১২, খুলনা)
বাংলাদেশ : আবুল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদ: ১৮৪ (২০১২, খুলনা)
সর্বোচ্চ উইকেট
ওয়েস্ট ইন্ডিজ : কেমার রোচ ৩৩টি (১৪ ইনিংস)
বাংলাদেশ : সাকিব আল হাসান ৪৬টি (১৮ ইনিংস)
এক সিরিজে সর্বোচ্চ উইকেট
ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার ১৬ উইকেট (২ ম্যাচে)
বাংলাদেশ : মেহেদি হাসান মিরাজ ১৫ উইকেট (২ ম্যাচে)
ইনিংসে সেরা বোলিং
ওয়েস্ট ইন্ডিজ : জার্মেই লওসন ৬/৩(২০০২)
বাংলাদেশ : মেহেদি হাসান মিরাজ ৭/৫৮ (২০১৮)
ম্যাচে সেরা বোলিং
ওয়েস্ট ইন্ডিজ : জেসন হোল্ডার ১১/১০৩ (২০১৮)
বাংলাদেশ : মেহেদি হাসান মিরাজ ১২/১১৭ (২০১৮)
বার্তাবাজার/এস.জি