করোনায় আক্রান্ত রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রিয়াল কর্তৃপক্ষ।

বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পেরেজের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। রুটিন চেকআপ করাতে গিয়েই করোনা ধরা পড়েছে তার। তিনি কোয়ারেন্টাইনে যাবেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কোচ জিনেদিন জিদান। আইসোলেশনে থেকে করোনামুক্ত হয়ে দলে যোগ দিয়েছেন তিনি। জিদানের দলে যোগ দেওয়ার দিনে করোনায় আক্রান্ত হলেন পেরেজ।

এর আগে রিয়াল মাদ্রিদের পাঁচজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ করোনায় আক্রান্ত হন ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ। ফার্নান্দেজের আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন এডার মিলিতাও, এডেন হ্যাজার্ড, কাসেমিরো ও লুকা ইয়োভিচ। এবার ক্লাবটির প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হলেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর