আনোয়ারায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় সাড়ে ৬ কোটি টাকার ১ লক্ষ ৩০ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (১ ফেব্রুয়ারী) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারী আলা উদ্দিন (২৭) কে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গহিরা দোভাষীর বাজার এলাকায় অভিযান চালিয়ে পশ্চিম রায়পুরের মৃত মোজাহার মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (২৭) কে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে দোকানের মেঝের মাটির নিচ থেকে ১ লক্ষ ৩০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ০৬ কোটি ৫০ লক্ষ টাকা।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সুমন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর