অগ্নিদগ্ধ শিশু হাওয়া আক্তার বাঁচতে চায়

চড়ুঁইভাতি খেলার ছলে শিশু হাওয়া আক্তারের (৭) শরীরের অর্ধেকের বেশি অংশ আগুনে পুড়ে গেছে। বর্তমানে সে গত ২২ দিন ধরে শরীরের অর্ধেকের বেশি অংশ পুড়া নিয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে কাতরাচ্ছে। হাওয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর মুশুলী গ্রামের রিকশা চালক মনজু মিয়ার কন্যা। হাওয়াকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন অসহায় মা-বাবা।

জানা গেছে, হাওয়া আক্তার উত্তর মুশুলী গ্রামের একটি কিন্ডারগার্ডেন স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ে। গত ২৩ দিন আগে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে অন্য ছেলে-মেয়েদের সাথে চড়ুঁইভাতি খেলার ছলে তার শরীরের জামায় আগুন ধরে যায়। তখন সে ভয়ে দৌঁড়ে একটি জঙ্গলে চলে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করলেও ততক্ষণে আগুনে হাওয়ার শরীরের অর্ধেকের বেশি অংশ পুড়ে যায়।

হাওয়ার বাবা রনজু মিয়া জানায়, তার মেয়েকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও পরে শেখ হাসিনা বার্ন ইউনিটের ৮০১ নম্বর রুমে ২৩ নম্বর বেডে ভর্তি করানো হয়েছে। ব্যববহুল চিকিৎসার পাশাপাশি মেয়ের প্রতিদিন ২ ব্যাগ ০+ রক্তের প্রয়োজন হয়। তিনি রিকশা চালিয়ে পরিবারের ভরন পোষণ করেন। তাই দরিদ্র বাবার পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

সম্পদ বলতে মনজুর ৫ শতক জমির উপর ছোট একটি খুপড়ি ঘর ও একটি রিকশা রয়েছে। তাই টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় হাওয়ার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন অসহায় বাবা মনজু মিয়া। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরেÑ ০১৭১৮০৭৭৫৮৮ (বিকাশ), ০১৯২৩৫৬৯২৪০ (নগদ)।

মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর