ঘুষ নেয়ার সময় ভূমি কর্মকর্তা দুদকের কাছে ধরা

ঠাকুরগাঁওয়ের ভুমি সেবা দেওয়ার বিপরীতে সরকারের নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত টাকা গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশন-দুদকের হাতে ধরা খেলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে এ ঘটনা ঘটে।

ছবি- বার্তা বাজার

ছদ্মবেশে দুদকের কর্মকর্তাদের সামনে সেবা গ্রহণকারীদের নিকট থেকে টাকা নিচ্ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় তাকে হাতেনাতে আটক করে দুদক।

দুদক জানায়, ২০২০ সালে দুদকের হটলাইন নম্বরে কিছু অভিযোগ করে ওই ইউনিয়নের সেবা গ্রহণকারী কয়েকজন কৃষক। তদন্ত করতে এসে প্রমাণ পাই এবং টাকা লেনদেনের সময় হাতে নাতে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমরা প্রয়োজনীয় প্রমাণসহ সবকিছু হস্তান্তর করবো, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

ছবি- বার্তা বাজার

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফসার যোবায়ের হোসেন জানান, দুদকের কর্মকর্তাগণ অভিযান শেষে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমার জিম্মায় জমা দিয়েছেন। আমরা অপরাধ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর