রাজধানীর বিমানবন্দরে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে প্রকৌশল বিভাগের এক কর্মচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (০২ জানুয়ারি) কাউলা রেল গেট এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহতের নাম আমিস বেপারি (৩৬)। তিনি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কাজ করতেন।
বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির এএসআই মহিউদ্দিন জানান, সকালে বনরুপা রেললাইন এলাকায় কাজ করছিলেন আমিন। এ সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
ঢাকা রেলওয়ের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন বলেন, ট্রেনে কাটা পড়ে রেলের এক কর্মচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম