পাবনা সদর হাসপাতালের গেটের ময়লার স্তপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

পাবনা জেনারেল হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ময়লার স্তপ থেকে একটি মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হাসপাতালের গেটের দক্ষিণ পাশের ডক্টরস ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

ছবি-বার্তা বাজার

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রওশন আলী জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান বলেন, কেউ শিশুটি হত্যা করে ময়লার স্তূপে ফেলে রেখে পালিয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মাসুদ রানা/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর