দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত-মৃত্যুর সর্বশেষ তথ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৪৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ১০ জনের।

একই সময়ে আরও ৫২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৪৪৩ জন।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১২ জন। এখন পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন। গতকাল সুস্থ হয়েছিল ৪৭২।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর