রাজধানীর কদমতলী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা গুলশান বিভাগ।
জানা যায়, সোমবার (১ ফেব্রুয়ারি ) সন্ধা ০৬.৪৫ টায় দক্ষিণ মাতুয়াইল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মোঃ ফয়জুল্লাহ ওরফে ফয়েজ। গ্রেফতারের কালে তার কাছ থেকে ১৪০০০ পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ জানান, গ্রেফতারকৃত ফয়েজ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারী, ডেমরা, ও কদমতলী থানা এলাকায় বিক্রি করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম