নওগাঁর ধামইরহাট সীমান্তে মালিকবিহীন ৪৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায় লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফির সুমন পিএস,জি জানান- সীমান্তের কালুপাড়া বিওপির নায়েক মো. আব্দুল বাতেন এর নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল টিম বের হয়ে ওইদিন ভোরে ধামইরহাট উপজেলার সাতআনা মাঠে অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযানে ওই এলাকার মাঠ থেকে ৪৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল মালিকবিহীন জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
বার্তাবাজার/পি