মিয়ানমার এখন থমথমে

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এখন দেশতিতে থমথমে অবস্থা বিরাজ করছে। অর্থনৈতিক অবস্থার জন্য দেশটির বর্তমান এই পরিস্থিতি চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে। এখন আতঙ্ক বিরাজ করছে দেশের সকল জনগণের মনে। হঠাৎ করেই সেনা অভ্যুত্থান, শীর্ষ নেতাদের আটক ও জরুরি অবস্থা জারির ঘটনায়।

বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে ইয়াঙ্গুনের ব্যবসায়ী মা নান জানান, আমি ভয়ে আছি যে, নিত্যপণের নাম বেড়ে যেতে পারে। আমার ভয়ের আরেকটা কারণ হলো যে, আমার মেয়ের এখনো স্কুলের পড়াশোনা শেষ হয়নি। আরো অর্ধেক পথ বাকি তার। তার ওপর এটা মহামারির সময়।

ইয়াঙ্গুনের আরেকজন গৃহবধু থান থান নান্ট বিবিসিকে বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে। মানুষ এ নিয়ে বিদ্রোহ করতে পারে। আমার বিশ্বাস, অং সান সু চি এবং অন্য নেতাদের শিগগিরই হোক আর কিছুটা দেরিতেই হোক- ছেড়ে দেওয়া হবে।

মিয়ানমারের অনেকেই মনে করছে, সেনা বাহিনী ১ বছর পর নির্বাচন দেয়ার কথা বলে ক্ষমতা গ্রহণ করেছে কিন্তু তা দীর্ঘমেয়াদী হবে। আর ৯০ দশক থেকে ২০০০ সাল পর্যন্ত যে জানমালের আশঙ্কা নিয়ে বসবাস করতে হতো আবার জনগণকে পেয়ে বসেছে।

সূত্র: বিবিসি

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর