আগামীকাল ৩ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশ দলের উদ্বোধনী জুটিতে কাদের দেখা যাবে সেটা এখনো নিশ্চিত নয়।
দেশের সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গী কে হবেন? দলের ওপেনার হিসেবে আছেন সাইফ হাসান ও সাদমান ইসলাম। তাদের মধ্যে থেকে তামিমের সঙ্গে দেখা যাবে কাকে?
ম্যাচের আগের দিন দলের ওপেনিংয়ে কাদের দেখা যাবে এ ব্যাপারটি খোলাসা করেননি অধিনায়ক মুমিনুল হক। ম্যাচের দিন সকালে একাদশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, কন্ডিশন বুঝে, সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন বলা কঠিন, একাদশ কি হবে। দ্বিতীয় যেটা, (তামিমের) পার্টনার কে হবে সেটাও আমরা সকালে সিদ্ধান্ত নেবো।
বার্তাবাজার/এস.জি