চরফ্যাসনে নারিকেল গাছ থেকে মেছো বাঘ উদ্ধার

চরফ্যাসন উপজেলার দক্ষিন আইচায় বসত বাড়ীর নারিকেল গাছ থেকে মেছো বাঘ উদ্ধার করেন দক্ষিন আইচা বিটের বন কর্মকর্তারা।

মঙ্গলবার উপজেলার দক্ষিন আইচা থানার চর মানিকা করিম পাড়া ৯নং ওয়ার্ড জাহিদ মাষ্টারের বাড়ীর নারিকেল গাছ থেকে বাঘটি উদ্ধার করে গহীন বনে অবমুক্ত করা হয়। স্থানীয় ভাবে এটি ‘বন বিড়াল’ নামেও পরিচিত।

স্থানীয় জাহিদ মাষ্টার জানান, মঙ্গলবার সকালে তাদের বসত বাড়ীর নারিকেল গাছে বাঘটি দেখতে পেয়ে দক্ষিন আইচা বিটের বন কর্মকর্তাদের জানানো হয়। পরে তারা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।

দক্ষিন আইচা বন কর্মকর্তা আবুল কাশেম জানান, মঙ্গলবার বেলা ১২ টায় খবর পেয়ে চর মানিকা করিম পাড়া ৯নং ওয়ার্ড জাহিদ মাষ্টার বাড়ীর নারিকেল গাছ থেকে স্থানীয়দের সহযোগীতায় মেছো বাঘটি উদ্ধার করা হয়। বাঘটিকে গহীন বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে। বাঘটির উচ্চতা দুই ফুট এবং লম্বায় ৩ ফুট।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর