রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৫

রাজধানীতে এক মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (১ ফেব্রুয়ারী) সকাল ৬টা থেকে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সকলে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত।

অভিযান পরিচালনা কালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৩ হজার ৮ ’শ ৩১ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ৫১ কেজি ৫২০ গ্রাম ৮০ পুড়িয়া গাঁজা ও ০৩ লিটার দেশী মদ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪০ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।

বার্তাবাজার/ ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর