এসএসসিতে অটোপাশের দাবিতে নরসিংদীতে বিক্ষোভ

নরসিংদীতে এসএসসিতে অটোপাশ পাশের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

জানা যায়, মিছিলটি শহরের ডিসি রোড হয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে জড়ো হয়। শিক্ষার্থীরা এ সময় অটোপাশের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে এবং তাদের দাবির বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।

এরপর শিক্ষার্থীরা রাস্তার মোড়ে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের থামানোর ও শান্ত করার চেষ্টা করেন।

কিন্তু শিক্ষার্থীরা এতেও না থামলে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) বেলাল হোসেন, সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী, ওসি তদন্ত আতাউর রহমান, শিক্ষাবিদ ড. মশিউর রহমান মৃধাসহ পুলিশের কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাদের দাবির বিষয়ে সরকারকে অবহিতকরণের আশ্বাস দেয় তারপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর