প্রায় দশ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। প্রায় এক বছর পর সাদা পোশাকে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা।
দীর্ঘদিন পর এই ফরম্যাটে পুনরায় খেলতে পারার আনন্দে উদ্বেলিত হয়ে পড়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে মুশফিক লিখেন, এক বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে। ইনশা আল্লাহ, বাঘের দল জয় নিয়েই মাঠ ছাড়বে।
এর আগে সোমবার এক পোস্টে মুশফিক লিখেন, এক বছর পর সাদা পোশাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। অত্যন্ত উত্তেজিত আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, আগামীকাল ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নামবে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বার্তাবাজার/এস.জি