বিরুলিয়া ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ এই ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন আনুমানিক এক হাজার দুঃস্থ, অসহায় ও শীতার্তদেরকে কম্বল বিতরণ করেন।

এব্যাপারে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাইদুর রহমান সুজন বলেন, সাভার উপজেলা পরিষদ থেকে আমার ইউনিয়নের জন্য ৪০০ কম্বল বরাদ্দ পেয়েছি, এর সাথে আমার ব্যক্তিগত উদ্যোগে আরও ৬০০ কম্বল নিয়ে মোট এক হাজার কম্বল বিতরণ করেছি। এধরণের শীত বস্ত্র বিতরণ অব্যহত থাকবে বলেও জানান তিনি।

কম্বল বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- বিরুলিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নূরতাজ বেগম প্রমুখ সহ অন্যরা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর