ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা

গত বছরের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু করোনা ইস্যুতে শেষ পর্যন্ত সফরটি স্থগিত হয়। সফরটি স্থগিত হওয়ায় ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরে ক্রিকেটাররা। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলেও এই সিরিজ আয়োজনে তখন থেকেই দুই দেশের ক্রিকেট বোর্ড চিঠি চালাচালি করছিল। এবার জানা গেল, আগামী মে মাসে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে শ্রীলঙ্কা।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সবকিছু ঠিক থাকলে মে মাসে তিন ম্যাচের ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তবে টেস্ট সিরিজ কবে হবে তা এখনো নিশ্চিত নয়।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর