দেশ-বিদেশে নানা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপ্রতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সমাপ্তি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নীতি অনুযায়ী সংসদ নেতার শেষ বক্তব্যের আগে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা কিন্তু বিরোধি দলীয় নেতা রওশন এরশাদ ও জিএম কাদেরকে এবারের অধিবেশনে একবারও দেখা যায়নি।
প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, এখন করোনার সময়েও অধিবেশন চলছে। এজন্য সব সাংসদকে আনা যাচ্ছে না। কিন্তু বিরোধী দলীয় নেতার এখানে আসার কথা থাকলেও তিনি আসেননি কারণ, তার বাসায় একজনের করোনা শনাক্ত হয়েছে। তাই তিনি জনগণের কথা চিন্তা করেই এখানে আসেনি। তার জন্য আমার দুঃখ হচ্ছে। আমরা তার বক্তব্য শুনতে পারলাম না।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দলীয় নেতা তিনি যে জনগণের প্রতি কল্যাণমূলুক চিন্তা করেন তার জন্য তাকে ধন্যবাদ। তিনি আসলে আমরা তার বক্তব্যও শুনতে পারতাম।
বার্তাবাজার/ভি.এস