বাস চাপায় পথচারী নারী নিহত

বরগুনার আমতলীতে বাস চাপায় পথচারী রেহানা বেগম (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। একই সাথে তার মেয়ে রিয়ামনি(৩) গুরুতর আহত।

মঙ্গলবার(০২ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার শাখারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা উপজেলার চাওড়া এলাকার আফজাল ব্যপারীর স্ত্রী।

পুলিশ জানায়, বরিশাল-কুয়াকাটা মহাসড়কে চলাচলকারী ঢাকা মেট্রো ব ১১-০১০৮ মেহেনী পরিবহন নামের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিল।এমন সময় শাখারিয়া নামক স্থান দিয়ে পথচারী রেহেনা বেগম ও তার মেয়ে সড়ক পারাপার করছি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মা ও মেয়ে চাপা দেয়। এতে মা রেহেনা বেগম ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ও মেয়ে রিয়ামনি গুরুতর আহত হয়েছে। আহত মেয়েকে পটুয়াখালী মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার বার্তা বাজার’কে বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি আটক করা হয়েছে। পরিবার থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর