ক্ষমতা থেকে বিদায় নেয়ার পরও প্রাক্তন প্রেসিডেন্টদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্টের যাবতীয় সকল ধরনের সুবিধা, স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে সবই দিয়ে থাকে।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন কি-না তা জানা যাবে পরে। আগে কি কি সুবিধা পাচ্ছেন চলুন দেখে নেয়া যাক-
- প্রাক্তন প্রেসিডেন্টের জন্য আলাদা কর্মী নিযুক্ত থাকবেন। তারা শুধুমাত্র প্রাক্তন প্রেসিডেন্টের কাজই করবেন। এদের মাইনে দেবে প্রশাসন।
- প্রেসিডেন্টের অফিস ছাড়া থেকে ৩০ মাস পর্যন্ত এই কর্মীদের মাইনে বাবদ বছরে দেড় লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৭ লাখ টাকা ১৫ হাজার টাকারও বেশি। ৩০ মাস পর থেকে এই খাতে ট্রাম্প পাবেন ৯৬ হাজার ডলার।প্রাক্তন প্রেসিডেন্টের যাবতীয় চিকিৎসা হবে সেনা হাসপাতালে। দ্বিতীয়বারের জন্য কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি স্বাস্থ্য বিমাও কিনতে পারেন।
- ১৯৬৫ থেকে ১৯৯৬ পর্যন্ত প্রাক্তন প্রেসিডেন্টকে আজীবন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দেওয়া হত। প্রাক্তন প্রেসিডেন্ট ছাড়া তার স্ত্রী এবং ১৬ বছর বয়সের মধ্যে সন্তানরাও এই নিরাপত্তা পেতেন।
- বিল ক্লিন্টন হলেন শেষ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট যিনি আজীবন এই নিরাপত্তা পাবেন। কারণ ১৯৯৭ সাল থেকে এই নিরাপত্তা কমিয়ে ১০ বছর পর্যন্ত করা হয়। বিল ক্লিন্টন ১৯৯৩ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
কিন্তু ২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা আজীবন সিক্রেট সার্ভিস নিরাপত্তার এই বিলে সই করেন।
ফলে বিল ক্লিন্টনের পরবর্তী সমস্ত প্রাক্তন প্রেসিডেন্টও পুনরায় আজীবন এই নিরাপত্তা পাচ্ছেন। সূত্র: আনন্দবাজার
বার্তাবাজার/ভি.এস