আইপিএলে এই তিনদলের একদলে দেখা যাবে সাকিবকে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মিত মুখ সাকিব আল হাসান। তবে নিষেধাজ্ঞার কারণে আইপিএলের গত আসরে দেখা যায়নি সাকিবকে। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব।

আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলাম থেকে সাকিবকে যেকোনো দল নিতে পারে। তবে ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকট্র্যাকারের মতে আইপিএলের এবারের আসরে সাকিবের প্রতি আগ্রহ দেখাবে তিন দল।

রাজস্থান রয়্যালস: আইপিএলের গত আসরটি ভালো কাটেনি রাজস্থানের। যার ফলে এবারের আসরের জন্য অধিনায়ক স্টিভেন স্মিথকে রাখেনি তারা। গত আসরে ব্যাটিং বিভাগে বেশ ভুগতে হয়েছে তাদের।

যার ফলে রাজস্থানের ৪ নম্বর পজিশনে সাকিব বড় ভূমিকা রাখতে পারে। স্মিথের পরিবর্তে দেখা যেতে পারে তাকে। পাশাপাশি বল হাতেও দলে অবদান রাখতে পারবেন তিনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: আইপিএলের প্রতি আসরেই শক্তিশালী দল গঠন করে ব্যাঙ্গালুরু। তবে তারকায় ঠাসা দলটি এখন পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে পারেনি। আইপিএলের গত আসরে অজি তারকা অ্যারন ফিঞ্চের পারফরম্যান্স দলটিতে হতাশা করেছে।

ফিঞ্চের কারণে দলের অধিনায়ক বিরাট কোহলি ইনিংস শুরু করতে পারেনি। যদি তারা সাকিবকে কিনে তাহলে কোহলি উপরে ব্যাটিং করতে পারবে এবং তিন নম্বর পজিশনে ভালো অপশন হবে।

এছাড়াও বল হাতে ওয়াশিংটন সুন্দর ও যুজব্রেন্দ্র চাহালের তুলনায় ভালো কিছু করতে পারবে, যেহেতু সে বাঁ-হাতি স্পিনার। দলের প্রয়োজনে কোহলি সাকিবকে কাজে লাগাতে পারবে।

কিংস ইলেভেন পাঞ্জাব: নিলামের জন্য সবচেয়ে বেশি টাকা আছে পাঞ্জাবের। এছাড়াও তারা তাদের দলের মিডল অর্ডার থেকে গ্লেন ম্যাক্সওয়েল ও জিমি নিশামকে বাদ দিয়েছে। যার ফলে ৪ অথবা ৫ নম্বর জায়গায় সাকিব ভালো অপশন হতে পারে।

দলের বোলিং আক্রমণে যেখানে মুরুগান অশ্বিন ও রবি বিষ্ণই দু’জনই লেগ স্পিনার সেখানে বাঁ-হাতি সাকিব ভালো কম্বিনেশন তৈরি করতে পারবে। সাকিব তাদের জন্য বেস্ট অপশন হতে পারে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর