ব্রাজিলে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৯৫ জন। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাড়ালো ২ লাখ ২৫ হাজার ৯৯ জনে।
সোমবার (০১ ফেব্রুয়ারি) ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
ল্যাতিন আমেরিকার এ দেশে নতুন করে ২৪ হাজার ৫৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ লাখ ২৯ হাজার ৩২২ জন।
ব্রাজিলের সাও পাওলো রাজ্যে কোভিড-১৯ প্রতিরোধে রেড এলার্ট জারি রাখা হয়েছে। সকাল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত অপ্রয়োজনীয় কাজ বন্ধ রাখা হয়েছে।
এ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৭২২ জন এবং মারা গেছে ৫৩ লাখ ৯০ জন।তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম