চবির ভবন নির্মাণ: জি কে শামীমকে গ্রেপ্তার দেখাল আদালত

জিকে শামীমকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে ৭১ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুদকের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমাইল হোসেন শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মামলায় জিকে শামীমসহ আরেক আসামি হলেন দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম চৌধুরী।

মামলার এজহার থেকে জানা যায়, মিথ্যা কাগজপত্র দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ একাডেমিক ভবনের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদ নির্মাণের ৭১ কোটি টাকার কাজ হাতিয়ে নেয় দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স। দুদকের অনুসন্ধানে এই জালিয়োতি প্রমাণ পাওয়ার পর গত বছরের ২২শে নভেম্বর জিকে শামীম ও ফজুলল করিমের নামে মামলা দায়ের করেছে দুদক।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর