রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০.০৫ টায় বাড্ডার কাঠাঁল বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ আনোয়ার হোসেন ও মোঃ কেফায়েত উল্লাহ। গ্রেফতার কালে তাদের কাছ থেকে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেয়া উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ইয়াবা কেনা-বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।
বার্তাবাজার/ই.এইচ.এম