শিক্ষাবোর্ড এইএসসি ও সমমানের ঘোষিত ফলাফলে কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য গত দুই পাবলিক পরিক্ষা থেকে প্রাপ্ত নম্বরের গড় অনুযায়ী ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র তৈরি করছে। খুব দ্রুতই এই নম্বরপত্র সবার নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অটোপাস সবাই হাতে পাবেন।
একটি সূত্র থেকে জানা যায়, যদিও এবার পরিক্ষা হয়নি কিন্তু তারপরেও অটোপাস সকল শিক্ষার্থীরা পাবেন ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র। সাথে সবাই পাবেন সার্টিফিকেটও। আর তা খুব দ্রুতই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে দেয়া হবে।
শিক্ষাবোর্ড সূত্র থেকে জানা যায়, জেএসসি ও এসএসসির পরিক্ষায় বিষয়ভিত্তিক নম্বর অনুযায়ীই এইচএসসিতে ট্রান্সক্রিপ্ট দেয়া হবে। এই ট্রান্সক্রিপ্ট দিয়ে তারা যেকোনো উচ্চ শিক্ষার জন্য ভবিষ্যত পরিকল্পনা করতে পারবে।
শিক্ষামন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, জেএসসি ও এসএসসির পরিক্ষার ২৫ শতাংশ এবং এসএসসি ও সমমান পরীক্ষার ৭৫ শতাংশ বিষয়ভিত্তিক নম্বরের উপর ভিত্তি করেই এই ফলাফল করা হয়েছে। জেএসসি বা জেডিসি পরীক্ষার আবশ্যিক বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের ২৫ শতাংশ ও এসএসসি বা সমমান পরীক্ষার আবশ্যিক বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের ৭৫ শতাংশ বিবেচনা করে এইচএসসিতে আবশ্যিক বাংলা ইংরেজি ও আইসিটি ভিশন নম্বর নির্ধারণ করা হয়েছে।
সূত্র থেকে আরও জানা যায়, যদি কেউ গ্রুপ পরিবর্তন করে সেক্ষেত্রে জেএসসি বা সমমান পরীক্ষার গণিত ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয় প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ ও এসএসসি বা সমমান পরীক্ষার গ্রুপভিত্তিক পরপর তিনটি বিষয়ের ৭৫ শতাংশ নম্বর বিবেচনা করে যথাক্রমে এইচএসসি মানবিক ও অন্যান্য গ্রুপের তিনটি বিষয়ের নম্বর নির্ধারণ করা হয়েছে যা সে পাবে।
বার্তাবাজার/ভি.এস