সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি’র মৃত্যুতে রুহুল হক এমপি’র শোক

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র মত্যুতে শোক জ্ঞাপন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুর দুইটায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জানুয়ারি মাসের ১২ তারিখে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছিল।

মুনসুর আহমেদ ১৯৯৬ ও ১৯৯১ এর সাবেক সংসদ সদস্য, সাবেক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক। ১৯৮০ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা ১৯ বছর তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ পরবর্তী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় সেনা শাসকের নির্যাতনের মুখে ২২ মাস কারাভোগ করেন। ১৯৭৩ থেকে ১৯৮০ পর্যন্ত তিনি ইউপি চেয়ারম্যান ও রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর