বাঁশখালীতে আ.লীগ নেতার মামলায় আ.লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের বিরুদ্ধে করা মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দন্ডবিধি ৫০০, ৫০১, ৫০২ ধারায় মানহানির অপরাধে দায়েরকৃত ওই মামলাটি করেন বাশঁখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামীলীগ নেতা এডভোকেট তোফায়েল বিন হোসাইন।

সোমবার (১ ফেব্রুয়ারী) বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলা দায়ের করা হয়।

বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাশঁখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগ নেতা এডভোকেট এস.এম. তোফাইল বিন হোসাইন। দলের কিছু মানুষ তার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে এবং মনোনয়ন প্রত্যাশীদের প্ররোচনায় প্রভাবিত হয়ে তাকে এবং তার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাকাণ্ড চালাচ্ছে।—এমনটাই জানা গেছে মামলা সূত্রে।

এডভোকেট এস.এম. তোফাইল বিন হোসাইনের পিতার নামে কুৎসা রটনা করে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও আওয়ামী লীগের সভাপতি বরাবর একটি মিথ্যা অভিযোগ দায়ের করে বলেও উল্লেখ করা হয় মামলায়।

এদিকে আওয়ামী নেতার করা মামলায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় এলাকাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে এডভোকেট এস.এম. তোফাইল বিন হোসাইন বলেন, ‘আমাকে এবং আমার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাকাণ্ড চালানোয় আমার পরিবারের মান ক্ষুন্ন হয়েছে। তাই আমি বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরের বিরুদ্ধে বিজ্ঞ বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর