বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গারা দেশে ফিরতে অনিশ্চিয়তা পড়েছে সেনা অভ্যুত্থানের ঘটনায়। এই অবস্থায় তারা ধারণা করছে দেশে ফেরা আরো কঠিন হয়ে যাবে।
রোহিঙ্গারা বলছেন, সু চি আমাদের সাথে প্রতরণা করছে। তারা এমন ঘটনার নিন্দা প্রকাশ করে বলেন মিয়ানমারে গনতন্ত্র ফিরে আসুক।
আবার, রোহিঙ্গাদের অনেকেই এই ঘটনায় খুশি হয়ে বলেন সু চি আমাদের সাথে প্রতারণা করেছেন এটা তার জন্য শিক্ষা হয়ে থাক। তবে তারা মিয়ানমারের গনতন্ত্র পুনপ্রতিষ্ঠা পেতে আশা প্রকাশ করেন।
এদিকে দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে উখিয়া ও টেকনাফসহ পুরো মিয়ানমার সীমান্তজুড়ে বিজিবি কড়া নিরাপত্তা জোরদার করেছে। বিজিবি সীমান্ত পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম