খাগড়াছড়িতে প্রতারণা করে কম্বল পেতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সাক্ষর জাল করার অপরাধে দুই যুবককে আটক করেছে জেলা প্রশাসন। সোমবার (১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসন কার্যালয়েই এই ঘটনা ঘটে।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন জানান, একটি প্রতারক চক্র কৌশলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাক্ষর জালিয়াতি করে ৮১টি কম্বলের জন্য আবেদন করে জেলা প্রশাসকের কাছে।
জমাকৃত আবেদন সন্দেহজনক মনে হলে আবেদনপকারী আশরাগুল ও তার সঙ্গীকে চ্যালেঞ্জ করা হয়। পরে সাক্ষরটি ভুয়া প্রমাণিত হলে তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এই চক্রটি দেশের বিভিন্ন জেলায় একইভাবে আবেদন করছে। বিষয়টি তদন্ত করার জন্য তাদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে