ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার-৫২

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

রোববার (৩১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ।

অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০৩৫ পিস ইয়াবা, ৮৪ গ্রাম হেরোইন, ০২ কেজি ৬২০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা ও ০৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর