ডিএমপি শিক্ষা বৃত্তি প্রদান করলেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উত্তরা বিভাগে কর্মরত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ডিএমপি শিক্ষা বৃত্তি- ২০২০ প্রদান করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম।

বৃত্তি প্রদান করা হয়েছে জেএসসি ক্যাটাগরিতে আল মুকিত সিদ্দিকী, জান্নাতুল মাওয়া আয়শা, এসএসসি ক্যাটাগরিতে এসফিয়া ইসলাম নিকিতা, ফেরদৌস আহাম্মেদ, উচ্চ শিক্ষা ক্যাটাগরিতে পার্থ সরকার, পিইসি ক্যাটাগরিতে ইমরান আহমেদ নাহিদ ও শামীমা আক্তার স্বর্নাকে। উত্তরা উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এ বৃত্তির চেক গ্রহণ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রবর্তিত এ শিক্ষা বৃত্তি প্রদান শেষে উপ-পুলিশ কমিশনার মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে সবাইকে অধ্যবসায়ে আরও মনযোগী হওয়ার আহবান জানান। এ সময় তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উত্তরা বিভাগের উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার, দক্ষিনখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম হাফিজুর রহমান, এয়ারপোর্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তাপস কুমার দাস, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর