বর্তমান বাজারে যত ধরণের ভ্যাক্সিন আছে সেগুলো তৈরী করতে দেশের গবেষকদের ৬ মাসের বেশি সময় লাগার কথা না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক বাংলাদেশে নতুন সার্স কোভ-২ ভেরিয়েন্ট শনাক্ত’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশের তরুণ গবেষকেরা যতগুলো ভ্যাকসিনের নাম শুনেছেন, তারা ছয় মাসের মধ্যে তা তৈরি করতে পারবেন। এজন্য শুধু ব্যবসার দিকে নজর না দিয়ে নজর দিতে হবে গবেষণার দিকে। গবেষণার সুযোগ দিতে হবে সরকারি বিশ্ববিদ্যালয়কেও। জনপ্রতি মাত্র ৩ ডলার বিনিয়োগ করেই এই গবেষণা করা সম্ভব।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য দেন, গণস্বাস্থ্য সামাজিক মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান মামুন মোস্তাফী, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মাহবুবুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক মোহাম্মদ রায়েদ জমিরউদ্দিন, গণস্বাস্থ্যের করোনা কিটের সমন্বয়ক এবং মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মুহিব উল্লাহ খোন্দকার প্রমুখ।
বার্তাবাজার/এসজে