বার্তা বাজারে সংবাদ প্রকাশ: আবারো বন্ধ হলো অবৈধ বালু উত্তোলন

কুড়িগ্রামের ধরলা নদীর গতিরোধ বন্ধ করে অবৈধভাবে বালু উত্তোলনে ২য় রাস্তাটি ভেঙে দিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ধরলা নদীর তীর রক্ষা বাঁধের পুরাতন সিএন্ডবি ঘাটে এই ২য় অভিযানটি পরিচালিত হয়।

দীর্ঘদিন থেকে বহমান নদীর বুকে বাঁধ দিয়ে রাস্তা তৈরী করে অবাধে ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিলো একটি চক্র। এ বিষয়ে গত ৯ জানুয়ারী শনিবার বার্তা বাজারে ‘নদীর গতিপ্রবাহ বন্ধ করে,অবৈধ ভাবে বালু উত্তোলন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে কুড়িগ্রাম জেলা প্রশাসনের। এরপর ১ম অভিযানে গত ১১ জানুয়ারি একটি অভিযান পরিচালনা করে ১ম বাঁধের রাস্তাটি ভেঙে দিয়েছিলো প্রশাসন এবং ১টি ট্রাকটর জব্দসহ ২ জনকে আটক করা করেছিলো। এর ধারাবাহিকতায় ২য় অভিযানটি সোমবার (১লা ফেব্রুয়ারি) পরিচালনা করে প্রশাসন।

ছবি- বার্তা বাজার

সোমবাল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় বালু পরিবহনকারী ৮টি ট্রাকটর জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মোঃ হাসিবুল হাসান বার্তা বাজারকে জানান, বালু পরিবহন ও তোলার খবরটি বার্তা বাজারে প্রকাশ হবার পর বিষয়টি আমরা জানতে পারি। ১১ জানুয়ারি ১ম অভিযানের পর আজ ২য় অভিযানটি আমরা মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এবং জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আইনে পরিচালনা করেছি।

অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিসের সদস্য ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সুজন/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর