কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী থানার এসআই সাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলার আটিয়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন।
এ সময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল, ৫টি মোবাইলসেট ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার মুক্তারাম এলাকার আব্দুল জলিলের ছেলে জাফর হাসান (২৯) একই উপজেলার ভাংরীপাড়া এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০) ও হরিকেশ এলাকার মহেন্দ্র নাথের ছেলে মিলন সরকার (২৯)।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
সুজন মোহন্ত/বার্তাবাজার/এসজে